লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯
|
Thursday, January 21, 2010
|
0 comments
আগামীকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ প্রতিযোগিতার গালা রাউন্ড। এ দিনই নির্বাচিত হবেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার’০৯। অনুষ্ঠানটি ৭টা ৩০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। প্রতিযোগিতার সেরা পাঁচ প্রতিযোগী হলেন, সিফাত-ই-তাহসীন, সাদিকা পারভীন স্বর্ণা, নাজিয়া হক অর্শা, মেহজাবীন চৌধুরী ও মৌনিতা খান ইশানা।প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরের লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ প্রতিযোগিতাও শেষ পর্যায়ে। এখন পর্যন্ত টিকে আছে শীর্ষ পাঁচ প্রতিযোগী। এ পাঁচজনকে নিয়েই লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ প্রতিযোগিতার গালা রাউন্ড হবে। আর সেখানেই নির্ধারিত হবে কে হচ্ছে লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯।
প্রতিযোগিতার প্রধান বিচারক
লাক্স-চ্যানেল আই সুপারস্টার’০৯ প্রতিযোগিতায় মিডিয়া অঙ্গনের বিভিন্নজনেরা বিভিন্ন সময়ে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে প্রতিযোগিতার প্রধান তিন বিচারক হিসেবে যারা এখন পর্যন্ত দায়িত্ব পালন করছেন তারা হলেন সৈয়দ শামসুল হক, সুবর্ণা মোস্তফা এবং আফসানা মিমি।
বিজয়ী যা পাবেন
এবারের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’০৯ বিজয়ী পাবেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক রচিত চিত্রনাট্যের ওপর নির্মিত চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ, একটি ব্র্যান্ড নিউ গাড়ি ও অভিনয়ের ওপর আন্তর্জাতিক স্কলারশিপ।
সুপারস্টাররা কে কি ভাবছেন
লাক্স-চ্যানেল আই সুপারস্টার’০৯ প্রতিযোগিতায় এখন পর্যন্ত টিকে থাকা সেরা পাঁচ প্রতিযোগীকে নিয়ে আগের বছরগুলোর লাক্স-চ্যানেল আই সুপারস্টারদের ভাবনাও কম নয়। তারাও নিয়মিতই দেখেন প্রতিযোগীদের পারফরম্যান্স। এ বিষয়ে কয়েকজন সুপারস্টারের কাছে জানতে চেয়েছিলাম, তাদের দৃষ্টিতে কে হতে পারেন এ বছরের বিজয়ী।
মম (২০০৬ বিজয়ী) : আমার মতে সবাই বেশ ভালো করছে। বিচারকদের বিবেচনায় যাকেই নির্বাচন করা হোক না কেন আমার মনে হয় সেটি সবার কাছেই গ্রহণীয় হবে।
মিম (২০০৭ বিজয়ী) : এবারের প্রতিযোগীরা সবাই অনেক স্মার্ট। তাদের মধ্যে সবার যোগ্যতা রয়েছে বিজয়ী হওয়ার।
আলভী (২০০৭ প্রথম রানারআপ) : আমি ইশানা ও স্বর্ণার পারফরম্যান্স দেখেছি। আমার কাছে তা খুবই ভালো বলে মনে হয়েছে। আশা করছি তাদের দুজনের মধ্যেই কেউ একজন বিজয় হবে।
ফারিয়া (২০০৭ দ্বিতীয় রানার আপ) : মেহজাবীনের পক্ষেই আমার ভোট। আশা করছি সেই বিজয়ী হবে।
চৈতি (২০০৮ বিজয়ী) : প্রতিযোগীদের কারো পক্ষ নিয়ে অন্য কারো মনে কষ্ট দিতে চাই না। আমার মতে প্রত্যেকেই ভালো করছে এবং প্রত্যেকেরই বিজয়ী হওয়ার মতো যোগ্যতা রয়েছে।
তাজ্জি (২০০৮ প্রথম রানারআপ) : এবারের প্রতিযোগীদের মধ্যে মেহজাবীনকেই আমার মনে হয়েছে সবার চেয়ে ভিন্ন। আর সে ক্ষেত্রে মেহজাবীন বিজয়ী হতে পারে বলে আমি মনে করি।
Filed Under: Lux Channeli Super Star , News


0 comments
Trackback URL | Comments RSS Feed