Mila - Tumi Ki Sara Dibe [Download]
|
Saturday, January 16, 2010
|
0 comments
Bangla Music Video Song Mp3 Download

‘তুমি কি সাড়া দেবে’ গানটির মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন মাইলসের হামিন আহমেদ, ফুয়াদ, নেমেসিসের মাহের ও মিলার বোন মিশা। গানটি প্রথম ব্যবহার করা হয়েছিল এক মুঠোফোন সেবাদাতা প্রাতিষ্ঠানের বিজ্ঞাপনে। তখন কণ্ঠ দিয়েছিলেন মিলা ও জন। এরপর নিজের তৃতীয় অ্যালবাম রিডিফাইন্ড-এ গানটি আবার নতুন করে গেয়েছেন মিলা। সম্প্রতি গানটির মিউজিক ভিডিওতে জড়ো হয়েছেন এই তারকারা।
মিলা বললেন, ‘মূল বিজ্ঞাপনে হামিন আহমেদ, মাহের ও আমার বোন মিশা মডেল হিসেবে কাজ করেছিলেন। আর ফুয়াদ ভাই এই গানের সংগীতায়োজক। সে কারণেই তাঁদের সবাইকে এই ভিডিওতে এক করা।’
মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রম্য খান। মিলা জানান, তাঁর এই মিউজিক ভিডিওটিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। শুটিং হয়েছে স্টেডিয়াম, বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায়।
মিউজিক ভিডিওর পাশাপাশি মিলা এখন ব্যস্ত নিজের মিউজিক স্টুডিও নিয়ে। নিজের বাসায়ই করেছেন স্টুডিওটি। গান গাওয়ার পাশাপাশি এখন টুকটাক সংগীতায়োজনের কাজ করছেন তিনি। বললেন, ‘ব্যাপারটা শখ থেকেই করা।’
Download Click Bellow
Download Now
Filed Under: Bangla , Banglamusicvideo , Mila , News , Tumi Ki Sara Dibe




0 comments
Trackback URL | Comments RSS Feed